BD Highlights
রাজনীতি

মুফতি রেজাউল করিমের সঙ্গে সোমবার বৈঠক করবেন মির্জা ফখরুল

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বৈঠক করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ২১ জানুয়ারি দুপুর ১২টার দিকে বরিশালে পীর সাহেব চরমোনাইয়ের মাদ্রাসা সফর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মাদ্রাসা পরিদর্শন শেষে বৈঠক করেন পীর সাহেব চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সঙ্গে। দুজন দুজনের সঙ্গে করমর্দন করে কুশলাদি বিনিময় করেন। পরে দুপুরে মধ্যাহ্নভোজে অংশ নেন তারা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজনীতি

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন