ময়মনসিংহে বিএনপিতে জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মীর যোগদান
বিএনপিতে যোগ দিয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলা জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মী। শুক্রবার বিকেলে উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি হাসনাত মাহমুদ তালহার নেতৃত্বে ময়মনসিংহ-৯ বিএনপির প্রার্থী ইয়াসের খান চৌধুরীর হাতে ধানের শীষের তোড়া দিয়ে যোগদান করেন নেতাকর্মীরা। এ সময় বিএনপির প্রার্থী ইয়াসের খান চৌধুরী বলেন, নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন, এ যোগদানের মাধ্যমে নির্বাচনে জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। তিনি আরও বলেন, সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। ধানের শীষ হোক নান্দাইলের দল-মত নির্বিশেষে সবার ঐক্যের প্রতীক। বিএনপির এই প্রার্থী বলেন, জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ খুব বেশি দূরে নয়, কারও নির্দেশের অপেক্ষায় না থেকে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে নেমে পড়ুন। ঘরে ঘরে পৌঁছে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করুন। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।