কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে যশোর শহরের লোন অফিস পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী লোন অফিস পাড়া এলাকার মৃত আনোয়ার আলী চৌধুরীর ছেলে। তিনি একসময় জেলা যুবলীগের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। গ্রেফতার মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে শহরের লোন অফিস পাড়ার খালধার রোড এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মোস্তফা ফরিদ আহমেদকে ডিবি পুলিশ গ্রেফতার করে। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। মোস্তফা ফরিদ আহমেদের বিরুদ্ধে নাশকতার চেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে বলে জানান ওসি।
0 Comments
Your Comment