রংপুরে ১১ দলের সমাবেশ আজ

গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও ‘পুশ-ইন’ বন্ধ এবং উত্তরাঞ্চলের জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শনিবার (১১ জুলাই) বিকেলে নগরীর জিলা স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ছাড়া এলডিপির সভাপতি অলি আহমেদ, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। সমাবেশ উপলক্ষে শুক্রবার বিকেলে জিলা স্কুল মাঠ পরিদর্শন করেন ১১ দলীয় ঐক্যের নেতারা। পরে সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাবেশের দাবিগুলো তুলে ধরেন তাঁরা। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য বিভাগীয় পর্যায়ে ধারাবাহিক কর্মসূচি পালন করছে। ১ জুলাই থেকে শুরু হওয়া কর্মসূচি ৮ আগস্ট পর্যন্ত চলবে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news