আগামীকাল রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি। পাশাপাশি বিএনপি সমর্থক নানা অরাজনৈতিক সংগঠনকেও কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। দেশের বাইরে দলের ইউনিটগুলোকেও এদিন কর্মসূচির আয়োজন করতে বলা হয়েছে। গতকাল শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, আগামী ১০ ডিসেম্বর রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় গুম-খুন হওয়া পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করা হবে। রাজধানীতে রবিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হবে। মানবাধিকার দিবস উপলক্ষে আজ সকাল ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানবপ্রাচীর তৈরি করবে মায়ের ডাক নামক সংগঠন। গুম, ক্রসফায়ার ও কারা নির্যাতিত ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে এই সংগঠনটি গঠিত হয়। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাবের উদ্যোগে মানববন্ধন হবে। সকাল সাড়ে ১০টায় তোপখানা রোড শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আলোচনাসভার আয়োজন করেছে। নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ-অধিকার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার মানবাধিকার দিবসে রাজধানীতে তারা শোভাযাত্রা ও সমাবেশ করবে। রবিবার সকাল ১০টায় বিএনপি সমর্থক সম্মিলিত পেশাজীবী পরিষদও মানববন্ধন করবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।