রাউজানে দুর্বৃত্তদের গুলিতে বিএনপির দুই কর্মী গুলিবিদ্ধ
রাউজানে দুর্বৃত্তদের গুলিতে বিএনপির দুই কর্মী গুলিবিদ্ধ
BD HIGHLIGHTS
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে মাসুদ পারভেজ রনি (৩৬) ও মো. সাগর (৩৩) নামে দুই বিএনপি কর্মী আহত হয়েছেন। শনিবার উপজেলার নোয়াপাড়া ৪ নম্বর ওয়ার্ডে পৃথক ঘটনায় দুইজন গুলিবিদ্ধ ও একজনকে পিটিয়ে আহত করা হয়। গুলিবিদ্ধ দুইজনের মধ্যে রনি নোয়াপাড়া ইউপির সাবেক সদস্য সিরাজুল ইসলামের ছেলে এবং সাগর ওসমানের ছেলে। জানা গেছে, চারটি সিএনজিচালিত অটোরিকশাযোগে সন্ত্রাসীরা এসে গুলি করে পালিয়ে যায়। রনির হাতে ও পায়ে তিনটি গুলি এবং সাগরের ঊরুতে গুলি লেগেছে বলে জানা গেছে। গুলিবিদ্ধ দুইজনকে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল মিয়ার ভাই ইলিয়াস প্রকাশ মনাকে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে। রাউজান থানার ওসি মীর মাহাবুবুর রহমান বলেন, নোয়াপাড়ায় গুলিবিদ্ধের ঘটনা সম্পর্কে আমাকে কেউ জানায়নি। তবে সাবেক ইউপি চেয়ারম্যানের ভাইকে মারধরের বিষয়টি জেনেছি। ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দিয়েছি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।