BD Highlights
রাজনীতি

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৬

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৬
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫০টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৩৬ জন, ওয়ারীতে ৩১ জন, মতিঝিলে ৪৫ জন, তেজগাঁওয়ে ৫৯ জন, মিরপুরে ১২০ জন, গুলশানে ৩২ জন, উত্তরায় ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫ জনকে গ্রেফতার করেছে। অভিযানের সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ২ হাজার ২৯০ পিস ইয়াবা, দরজা ও জানালায় ব্যবহৃত বিভিন্ন আকারের ১৫টি পুরোনো অ্যালুমিনিয়াম ফ্রেম, একটি ছুরি, একটি অ্যান্টিকাটার, পাঁচটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং ৮ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়েছে। ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজনীতি

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন