রাজধানীর বাড্ডায় বাসা থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার
রাজধানীর বাড্ডায় বাসা থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার
BD HIGHLIGHTS
রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকার একটি বাসা থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে বাড্ডা থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছেলে ও শায়িত অবস্থায় বৃদ্ধ বাবার মরদেহ দেখতে পায় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, আর বাবার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান বিভাগের বাড্ডার জোনের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা। তিনি বলেন, রাতে মোবাইলে কোনো সাড়া না পেয়ে পাশের মুদি দোকানদার হারুন বাসায় এসে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেন। তবে কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভেতরে ছেলে রাকিব হোসেনকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান, বিছানায় বাবা গিয়াসউদ্দিনকে মৃত অবস্থায় দেখতে পান তারা। নিহত রাকিব হোসেন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। আর বাবা গিয়াসউদ্দিন পেশায় স্কুল শিক্ষক ছিলেন। উপস্থিত জনতা দ্রুত বিষয়টি থানায় জানালে বাড্ডা থানার এসআই সাহাবুদ্দিন মুন্সী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারপর এসআই সাহাবুদ্দিন লাশের সুরতহাল প্রস্তুত ও ময়নাতদন্তের যথাযথ কার্যক্রম শুরু করেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।