BD Highlights
রাজনীতি

রাজধানীর বেসরকারি হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর বেসরকারি হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর কলাবাগানের একটি বেসরকারি হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে রোজা মনি নামের এক ৬ বছরের কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মৃত ওই শিশুর মা হাসিনা বেগম ওই হাসপাতালে আয়ার কাজ করেন। শুক্রবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর পর শিশুটিকে ওই হাসপাতালে রেখেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ৩৫ মিনিটে রোজা মনির মৃত্যু হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। শিশুটির মা হাসিনা বেগম জানান, শিশুটির বাবা আনোয়ার হোসেনের সাথে তার সম্পর্ক নেই। তিনি সন্তানকে নিয়ে কাঁঠালবাগান এলাকায় থাকতেন। আজ (শুক্রবার) কাজে যাওয়ার সময় রোজা মনিকে সাথে নিয়ে গিয়েছিলেন। তাকে রেখে তিনি কাজে ব্যস্ত ছিলেন। এই ফাঁকে শিশুটি অষ্টম তলার রেলিংয়ের উপর থেকে নিচে উঁকি দিতে গিয়ে পড়ে গেছে বলে জানতে পারেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজনীতি

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন