BD Highlights
রাজনীতি

রিজভীর নেতৃত্বে রাজধানীতে মিছিল ও সড়ক অবরোধ

রিজভীর নেতৃত্বে রাজধানীতে মিছিল ও সড়ক অবরোধ

অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ঘোষিত সপ্তম দফা অবরোধের প্রথম দিনে রাজধানীতে মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। রবিবার সকাল ৭টার দিকে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক সড়কে মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলটি বনানী মাঠ থেকে শুরু হয়ে কাকলীতে এসে শেষ হয়। এ সময় সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। ঢাকা জেলা বিএনপি মিছিলটির আয়োজন করে। মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সহ-যুববিষয়ক সম্পাদক, মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিল্টু, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সেক্রেটারি খন্দকার আবুল কালাম, ধামরাই উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সহ-সভাপতি মাহাবুব মিয়া, যুগ্ম সম্পাদক ডা. আউয়াল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ অল হামিদ নিরব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম ফাহাদ, পাভেল খান, ঢাবির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুজ্জামান রাসেল প্রমুখ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজনীতি

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন