শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভ
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভ
BD HIGHLIGHTS
বঙ্গবন্ধু কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নিজ জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নেতাকর্মী ও সর্বস্তরের হাজার হাজার জনতা মাঠে নেমেছে। শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে তারা আজ বৃহস্পতিবার বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে শপথ নিয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ জনতা এতে অংশ নেয়। এরআগে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় জনগণকে সাথে নিয়ে একটি বিশাল মিছিল বের করেন। মিছিলটি টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বসার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, সহ সভাপতি ইলিয়াস হোসেন সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর মেয়র তোজাম্মেল হক টুটুলসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা এবং স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।