শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন: জামায়েতের মনোনয়ন পেলেন মহসিন
ব্রাহ্মনবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মনোনয়ন জমাদানের শেষ দিনে (সোমবার, ২৯ ডিসেম্বর) এসে প্রার্থী পরিবর্তনের মাধ্যমে নির্বাচনী মাঠে চমক দেখাল বাংলাদেশ জামায়েতে ইসলামী। আইনগত জটিলতা এড়াতে পূর্বঘোষিত প্রার্থীকে সরিয়ে দলটির নতুন মনোনয়ন দেওয়া হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মহসিনকে। দলীয় সূত্রে জানা গেছে, আগে ঘোষিত প্রার্থী অধ্যাপক নকিবুল হুদা সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন মাত্র দুই বছর আগে। নির্বাচন কমিশনের বিদ্যমান বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়সীমা পূর্ণ না হওয়ায় তার প্রার্থিতা নিয়ে আইনগত ঝুঁকি তৈরি হয়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেয় জামায়াত। জামায়েতের দায়িত্বশীল একটি সূত্র জানায়, নির্বাচনী বিধি লঙ্ঘনের কোনো সুযোগ না রেখে সাংগঠনিক ও আইনি দিক বিবেচনায় দলটি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। নতুন মনোনীত প্রার্থী মোহাম্মদ মোহসিন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ছাত্রকল্যাণ সম্পাদক। দীর্ঘদিন ধরে ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় এলাকায় তার পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।