দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে কারো সঙ্গে জোট করবে না জাতীয় পার্টি (জাপা)। এদিকে মহাজোটের সঙ্গেই থাকছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলমকে দল দুটো থেকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে জানা গেছে। জাপা মহাসচিব মজিবুল হক চুন্নু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে জাতীয় পার্টি (নিবন্ধন নং-১২) কোনো জোটে যোগদান বা অন্য কোনো দলের সঙ্গে জোট গঠন করবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। অন্যদিকে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর লেখা চিঠিতে বলা হয়েছে, জাসদ মনোনীত ও মহাজোটের প্রার্থী হিসেবে বগুড়া-৪ আসন থেকে এ কে এম রেজাউল করিম তানসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন। তাকে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে মহাজোটের জোটভুক্ত হিসেবে গণ্য করার জন্য বলা হয়েছে জাসদের পক্ষ থেকে। জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসন সংখ্যার ভিত্তিতে দল ও জোটভিত্তিক মহিলা আসন বণ্টন করা হয়েছে। এক্ষেত্রে আসন বণ্টনের পর ভোটার তালিকা করে নির্বাচন দেয় নির্বাচন কমিশন। সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দলগুলো ও স্বতন্ত্র প্রার্থীদের চিঠি দিয়ে জোটের তথ্য দিতে বলেছে নির্বাচন কমিশন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।