BD Highlights
রাজনীতি

সব বাধা অতিক্রম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে : রিজভী

সব বাধা অতিক্রম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে : রিজভী
সব বাধা অতিক্রম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই অভ্যুত্থানে শহিদদের স্মরণে মঙ্গলবার দিবাগত রাত ১২ টায় কেন্দ্রীয় শহিদ মিনারে ছাত্রদলের জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, শেখ হাসিনা মনে করেছিলো বাধা দিলেই সব কিছু স্তব্ধ হয়ে যাবে। তারপরেও গণতন্ত্রের সংগ্রামকে ঠেকাতে পারেনি। জুলাই আন্দোলন সেই সংগ্রামের দিন। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্যে বলেন, ফ্যাসিবাদের পতনের কৃতিত্ব এককভাবে কোন রাজনৈতিক দলের নয়। যেসব শহীদ জীবন দিয়েছেন- তাদের স্বপ্ন বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যেতে হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজনীতি

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন