গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় ওসমান হাদি খুন হয়েছেন। এ সরকার ব্যর্থ বলেই খুনিরা তাঁকে হত্যা করার সাহস পেয়েছে। গতকাল শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদ এ শোক র্যালি এবং সমাবেশের আয়োজন করে। নুরুল হক নুর বলেন, ওসমান হাদির মৃত্যুতে গোটা জাতি বাকরুদ্ধ। এ সরকার রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং ফ্যাসিবাদের প্রশ্রয় দিয়েছে। বিপ্লবীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। সরকারের ব্যর্থতায় মব করে প্রথম আলো, ডেইলি স্টারে হামলা হয়েছে। নিউ এজের সম্পাদক নুরুল কবিরের মতো ব্যক্তি হেনস্তার শিকার হয়েছেন। এ মব করে সারা বিশ্বে নেতিবাচক প্রচারণা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। তিনি আরও বলেন, অরাজক পরিস্থিতিতে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে। প্রার্থীরা নিজেদের গুটিয়ে নিচ্ছে। এমন অবস্থায় আমরা নির্বাচনে থাকব কি না, তা পুনরায় বিবেচনা করতে হবে। প্রধান নির্বাচন কমিশনারের সমালোচনা করে নুর বলেন, ‘সরকার যদি নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি করতে না পারে, তবে আমরা রাস্তায় গিয়ে জীবন দেব? এরপর সিইসি বলবে, এটা একটি বিচ্ছিন্ন ঘটনা, এজন্য নির্বাচন থেমে থাকবে না।’ এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্য নেতা-কর্মীরা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।