রাজবাড়ীতে জামায়াতে ইসলামী সদর ও পৌর শাখার আয়োজনে কর্মী সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে জেলার পৌর কমিউনিটি সেন্টারে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চলের পরিচালক এ. এইচ. এম হামিদুর রহমান আযাদ। রাজবাড়ী সদর উপজেলা জামায়াতের আমীর মাও. সাঈয়েদ আহম্মদ খানের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে ফরিদপুর অঞ্চলের সহকারী মো. দেলোয়ার হুসাইন, ফরিদপুর অঞ্চলের টিম সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, রাজবাড়ী জেলা জামায়াত ইসলামীর আমীর অ্যাড. মো. নূরুল ইসলাম বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চরের পরিচালক এ. এইচ. এম হামিদুর রহমান আযাদ বলেন, সংস্কারের জন্য সরকারকে আমরা একটি যৌক্তিক সময় দিবো। যাতে একটি টেকসই সংস্কার হয়। সেটা যেমন তাড়াহুড়া করা যাবে না আবার অতি বিলম্ব করা যাবে না। ইতিমধ্যে সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছেন। আমরা আশাবাদী সরকার সুন্দর ও সুষ্ঠু পরিবেশ তৈরি করে নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান কাটা-ছেড়া করে মৌলিক কাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে এই সংবিধানকে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশের উপযোগী ও জাতির প্রত্যাশার আলোকে এই সংবিধান সংস্কার হওয়া প্রয়োজন। সরকার চাইলে সংবিধান সংস্কারে আমরা সহযোগিতা করবো। কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর রাজবাড়ী পৌর শাখার আমীর ডা. মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মো. সামসুল ইসলাম আল বরাটি, ফরিদপুর জেলা জামায়াতের আমীর মওলানা মো. বদর উদ্দিন, জেলার কর্মপরিষদ সদস্য ও সাংগঠনিক সেক্রেটারি মো. হারুন অর রশীদ, ইসলামী ছাত্রশিবির জেলার সভাপতি মো. রবিউল ইসলাম।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।