BD Highlights
রাজনীতি

সিংড়ায় নৌকার কর্মীদের হামলায় ঈগলের ৮ কর্মী আহত

সিংড়ায় নৌকার কর্মীদের হামলায় ঈগলের ৮ কর্মী আহত

নাটোরের সিংড়ায় স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিকের ঈগল প্রতীকের গণসংযোগের সময় নৌকার কর্মীদের হামলায় আটজন আহত হয়েছেন। এসময় কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সাঁতপুকুরিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, জুয়েল হোসেন, ফারুক হোসেন, সোহান আলী, রনি হোসেন, শামীম হোসেন, সালাম খান, ফরিদ আলী ও সালাম আলী। সিংড়া থানার ওসি আবুল কালাম জানান, দুই গ্রুপের সংঘর্ষের খবর জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজনীতি

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন