সিরাজগঞ্জে অবরোধের সমর্থনে জেলা বিএনপির নেতৃত্বে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল জেলার বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছে। বুধবার রাতে তাড়াশের মাধাইনগর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাড়াশ-ভুঁইয়াগাতী আঞ্চলিক সড়কে মশাল মিছিল করে। কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কালিবাড়ী আঞ্চলিক স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মশাল মিছিল করেন। শাহজাদপুর উপজেলার কৈজুরী বাজারে বিএনপি এবং শাহজাদপুর-পাবনা রোডের বিসিক মোড়ের অদূরে যুবদলের নেতাকর্মীরা মশাল মিছিল করেন। এছাড়া হাটিকমুরুলে যুবদল-ছাত্রদল এবং উল্লাপাড়া উপজেলা বিএনপি পূর্ব দেলুয়া ব্রিজের কাছে মশাল মিছিল করে। বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া আঞ্চলিক সড়কে বিএনপি, ছাত্রদল ও যুবদল মশাল মিছিল করেছে। এসময় নেতাকর্মীরা অবরোধের সমর্থনে নানা স্লোগান দেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।