BD Highlights
রাজনীতি

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ডা. আব্দুল আজিজ গ্রেফতার

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার দিবাগত রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-২ এর একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু। তিনি জানান, সিরাজগঞ্জের তাড়াশ থানার হত্যাচেষ্টা মামলায় গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ তাকে গ্রেফতার করে। সংশ্লিষ্ট মামলায় আইনানুগ পদক্ষেপ গ্রহণে তাকে রাতেই সিরাজগঞ্জের তাড়াশে পাঠানো হচ্ছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজনীতি

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন