শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে সিলেটে মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি। শনিবার বিকেল ৩টায় নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে মিছিল বের করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। বক্তারা বলেন, নির্বাচনী পরিবেশ ঘোলাটে করতে তফশিল ঘোষণার পরদিনই পরিকল্পিতভাবে শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় সারা বাংলাদেশ ফুঁসে উঠেছে। হাদির উপর হামলাকারীদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান বক্তারা। মিছিল ও সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, বিএনপি নেতা এডভোকেট আশিক উদ্দিন আশুক, জিয়াউল আরেফিন গণি জিল্লুর, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, কামরুল হাসান শাহীন, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাকিল মোর্শেদ প্রমুখ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।