সুযোগ দিলে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ: সাকিব আল হাসান
সুযোগ দিলে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ: সাকিব আল হাসান
BD HIGHLIGHTS
জাতীয় দলের অধিনায়ক ও মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এখানে পাঠিয়েছেন আপনাদের হয়ে কাজ করার জন্য। এখন আপনারা যদি আমাকে সুযোগ দেন আমি আপনাদের জন্য কাজ করতে পারব। ইনশাআল্লাহ কথা দিচ্ছি, আমি সুযোগ পেলে আপনাদেরকে হতাশ করব না। আজ শনিবার সদরের জগদল ইউনিয়নের জগদল মাধ্যমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের আয়োজনে এক পথসভায় তিনি এসব কথা বলেন। সিরাজ শিকদারের সভাপতিত্বে পথসভায় আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ ক্ন্ডুু, সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসের বাবলু, জেলা আওয়ামী লীগ নেতা মীর শহিদুল ইসলাম বাবু, শেখ রেজাউল ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জেলা কৃষক লীগের সভাপতি মইনুল ইসলাম পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।