খুলনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা ও মহানগর কমিটি গঠন উপলক্ষে এক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) খুলনার জামিআ' ইসলামিয়া আরাবিয়া দারুল উলূম মিলনায়তনে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুস্তাক আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহিউদ্দিন রাব্বানী। কাউন্সিলে উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে হেফাজতে ইসলাম খুলনা জেলা শাখায় মাওলানা মুস্তাক আহমাদকে সভাপতি ও মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়াকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে মাওলানা সাখাওয়াত হুসাইনকে সভাপতি ও মুফতী গোলামুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট খুলনা মহানগর কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় হেফাজতের সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হুসাইন, সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ, কেন্দ্রীয় সহকারী সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর। এ সময় মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- মাওলানা মুস্তাক আহমাদ, মুফতী আব্দুল হাই, মাওলানা শেখ আব্দুল্লাহ, মুফতী ইলিয়াস জাহানাবাদী, মুফতী জিহাদুল ইসলাম, মাওলানা শরীফ সাঈদুর রহমান, মাওলানা ওলিউল্লাহ মাহমুদ, মুফতী জাকির হুসাইন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা মফিজুল ইসলাম, মাওলানা ফজলুল করীম, মাওলানা আব্দুল লতীফ, মাওলানা মোশাররফ হুসাইন, মাওলানা নাসির উদ্দীন কাসেমী প্রমুখ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।