ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন দাখিলের শেষ দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের ২৭২টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এ তথ্য জানান। দলটির শীর্ষ নেতাদের মধ্যে সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (বরিশাল-৫ ও ৬), নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল (খুলনা-৩), প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী (ঢাকা-৪), মহাসচিব মাওলানা ইউনুস আহমদ (ঢাকা-১ ও ৪), সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান (গাজীপুর-৫), ইঞ্জিনিয়ার আশরাফুল আলম (কুমিল্লা-২), অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ (ঢাকা-১১), সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান (মুন্সিগঞ্জ-১), মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম (কুমিল্লা-৩), সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের (বরিশাল-৪) এবং সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক (ঢাকা-৯) মনোনয়নপত্র দাখিল করেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মনোনয়ন দাখিল করলেও একই সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।