BD Highlights
রাজনীতি

৩ ইস্যুতে ভূমিকা রাখবে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক

৩ ইস্যুতে ভূমিকা রাখবে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক
লন্ডনে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, আগামীকাল ড. ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রিজভী আরও বলেন, খড়কুটো কুড়াতে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বিগত আমলে ১৬ আনা প্রভুত্ব করেছে শেখ হাসিনা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদের বিষয়টা আড়াল করতে অপপ্রচার চালানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, টাকা পাচার করে বিভিন্ন দেশে যারা আরাম-আয়েশে বসবাস করছে, তাদের বিচার হওয়া উচিত। ভারত বিদেশি নাগরিকদের বাংলাদেশি বলে পুশ-ইন করাচ্ছে বলেও অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজনীতি

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন