BD Highlights
রাজনীতি

৪৪ স্থানে আওয়ামী লীগের শান্তি সমাবেশ রবিবার

৪৪ স্থানে আওয়ামী লীগের শান্তি সমাবেশ রবিবার

বিএনপি-জামায়াতের অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে নগরের ৪৪টি সাংগঠনিক ওয়ার্ডে রোববার (২৬ নভেম্বর) শান্তি ও উন্নয়ন সমাবেশের ঘোষণা দিয়েছে দিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। শুক্রবার (২৪ নভেম্বর) রাতে মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (২৬ নভেম্বর ) বিএনপি-জামায়াত সহ স্বাধীনতাবিরোধী অপশক্তির নাশকতা নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিরোধে এবং জনগণের জানমালের নিরাপত্তার সুরক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অযৌক্তিক অবরোধের প্রতিবাদে ৪৪টি সাংগঠনিক ওয়ার্ডে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকলস্তরের নেতাকর্মীদের অবস্থানের জন্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আহ্বান জানিয়েছেন।

মন্তব্য (১)

  1. pzxBYVulSNr

    bqhvKarudpsCQmeB

আপনার মন্তব্য লিখুন

আরও রাজনীতি

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন