আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকদের মধ্যে কত সংখ্যক আসনের ভিত্তিতে সমঝোতা হচ্ছে? অর্থাৎ শেষমেশ কতজন নৌকার প্রার্থীকে নির্বাচন থেকে সরে আসতে হবে? এখন এ প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে সংশ্লিষ্ট দলগুলোর নেতা-কর্মীদের মধ্যে। বড় ধরনের কোনো নাটকীয়তা না ঘটলে জাতীয় পার্টি ও শরিক দলগুলোকে আওয়ামী লীগ ৪৫টি আসন ছেড়ে দিতে পারে। এ ক্ষেত্রে ৩৫টি আসন পেতে পারে জাতীয় পার্টি। ওয়ার্কার্স পার্টি দুটি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি, তরীকত ফেডারেশন একটি, আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি (জেপি) দুটি এবং অন্য দু-একটি দলকে এক থেকে দুটি আসন ছাড় দেওয়ার আলোচনা রয়েছে। এ ছাড়া নির্বাচনে অংশ নেওয়া কল্যাণ পার্টিকে একটি, বিএনএফ এবং তৃণমূল বিএনপিকে দুটি আসন ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে। এসব আসন ছেড়ে দেওয়ার ফলে যারা নৌকা পেয়েছেন তাদের কপাল পুড়বে। এর সংখ্যা দাঁড়াতে পারে ৪৫।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।