BD Highlights
রাজনীতি

৮০ দিনে তিনটি ভালো কাজ করেছে সরকার: মান্না

৮০ দিনে তিনটি ভালো কাজ করেছে সরকার: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গত ৮০ দিনে তিনটি ভালো কাজ করেছে। রেমিট্যান্সের সংকট নিরসনে কাজ করে দেশের অর্থনীতি যেন ঘুরে দাঁড়াতে পারে সে ব্যবস্থা করেছে। তিন বিলিয়ন ডলারের মতো বাংলাদেশ ব্যাংকের ঋণ শোধ করতে পেরেছে এবং দুবাইতে যারা আটক ছিলেন ড. ইউনূস এক ফোনকল দিয়ে তাদের মুক্ত করতে পেরেছেন। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘অন্তর্বর্তী সরকারের ৮০ দিন-গতিমুখ ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। নির্বাচনি ব্যবস্থার সংস্কার দরকার জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, মানুষ যেন নিজেদের পছন্দমতো ভোট দেয়। সরকারের প্রথম কাজ থাকবে দ্রুততার সঙ্গে নির্বাচন দেওয়া। এতে যত সময় লাগবে সব দলের সে সময়টুকু এ সরকারকে দেওয়া দরকার। তিনি আরও বলেন, এ সরকার ধান্দাবাজ, ক্ষমতায় থাকতে চায় এমনটা আমি মনে করি না। ভোটের রোডম্যাপ তৈরি করতে হবে। যতদিন পর্যন্ত নির্বাচন না হয় রাজনৈতিক দলগুলোকে ধৈর্য্য ধরতে হবে। তবে রাষ্ট্রপতিকে হটানোর বিষয়ে ছাত্রদের মুভমেন্টগুলো খুব ভালো ম্যাসেজ দেয় না। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এই সরকারের ব্যর্থতা আমরা চাই না। সরকার যাতে বোঝে সেটা চাইছি। দেশের মানুষের মনের আকুতি মোতাবেক জাতীয় ঐক্য নিয়ে সরকার যেন কাজ করে এটাই আহ্বান।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজনীতি

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন