BD Highlights
শিক্ষা

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জাতীয় নীতিমালা প্রকাশ করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, ভর্তির আবেদন করতে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫০ থাকতে হবে। তবে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন না।


মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এ নীতিমালা প্রকাশ করে।


নীতিমালা অনুযায়ী, আবেদনকারীকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় নিয়মিত উত্তীর্ণ হতে হবে। এইচএসসি পর্যায়ে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয় থাকা বাধ্যতামূলক। জীববিজ্ঞানে ন্যূনতম জিপি ৩ দশমিক ৫০ বা ‘এ মাইনাস’ গ্রেড থাকতে হবে।


সাধারণ আসনে শুধু বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারবেন। তবে বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসনে বিদেশিরা আবেদন করতে পারবেন। বিদেশি আবেদনকারীদের ক্ষেত্রেও এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ৫-এর স্কেলে মোট জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫০ এবং জীববিজ্ঞানে ন্যূনতম জিপি ৩ দশমিক ৫০ থাকতে হবে।


যেসব দেশে এসএসসি ও এইচএসসি পর্যায়ে পাবলিক পরীক্ষা নেই, সেসব দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে যথাক্রমে দশম ও দ্বাদশ শ্রেণির ফল বিবেচনায় নেওয়া হবে।


বিএমডিসি জানিয়েছে, দেশের সব সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ভর্তির ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও শিক্ষা

সর্বশেষ

সব খবর
  1. আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

  2. আইপিএলের নিলামে বাংলাদেশের ১২ ক্রিকেটার

  3. ছয় মাসে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল

  4. ইসির সংলাপে প্রথম দিন আমন্ত্রণ পাচ্ছে বিএনপি-জামায়াতসহ ১৯ দল

  5. বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু

খবর খুঁজুন