দুই টাকায় ভরপেট খাবার
সুরমা নদীর তীরে সারিবদ্ধভাবে বসেছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। সামনে সাজানো ভাত, তরকারি ও অন্যান্য খাবার। স্বেচ্ছাসেবীদের ব্যস্ততা—কে কী চান, সেদিকেই যেন সবার নজর। খাবার শেষে তৃপ্তি নিয়ে টেবিল ছাড়ছেন তাঁরা। অথচ ভরপেট এই খাবারের জন্য…