রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

রংপুরের মিঠাপুকুরে এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মো. রাজিন মিয়া (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। 


গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাজিন মিঠাপুকুর থানার খোর্দ্দ কাশিনাথপুর গ্রামের মো. নুর ইসলামের ছেলে। র‌্যাব-১৩-এর কর্মকর্তা বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।


জানা গেছে, ভুক্তভোগী ওই স্কুলছাত্রী একটি স্কুলের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করেন। আসামি রাজিন ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন। সম্পর্ক থাকাকালীন ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। গত ১৭ আগস্ট রাতে রাজিন ওই ছাত্রীর ঘরে প্রবেশ করে পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায়।


এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে গত ২৮ আগস্ট মিঠাপুকুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। তারই ধারাবাহিকতায় ১২ সেপ্টেম্বর রাতে মিঠাপুকুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 


রাজিনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news