BD Highlights
জাতীয়

দেশের বিভিন্ন এলাকায় পরপর দুইবার ভূমিকম্প অনুভূত

দেশের বিভিন্ন এলাকায় পরপর দুইবার ভূমিকম্প অনুভূত

উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকায় পরপর দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্র দুই মিনিটের ব্যবধানে হওয়া এ কম্পনে অনেকের ঘুম ভেঙে যায়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২ মিনিটে প্রথম এবং ৭টা ৪ মিনিটে দ্বিতীয় দফায় ভূমিকম্প অনুভূত হয়।


প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি।


বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়েছে।


ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. আজ যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  2. রাজধানীর মিরপুরে বাসে আগুন

  3. শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তির অনুমোদন

  4. এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ল

  5. ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে

খবর খুঁজুন