BD Highlights
জাতীয়

যেসব এলাকায় শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বেশ কয়েকটি এলাকায় শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডেপুটি জেনারেল ম্যানেজারের কার্যালয় অফিস থেকে পাঠানো এক নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।


নোটিশে জানানো হয়, জরুরি কাজের জন্য শনিবার সোনারগাঁ উপজেলার সোনারগাঁও পৌরসভা, মোগড়াপাড়া ইউনিয়ন, সনমান্দী ইউনিয়নের আংশিক (বাংলাবাজার, দড়িকান্দী, কান্দাপাড়া, ঈমানেরকান্দী, অলিপুরা বাজার, সাজালেরকান্দী, মগবাজার), বৈদ্যারবাজার ইউনিয়নের আংশিক (বৈদ্যেরবাজার, সাহাপুর, সাতভাই পাড়া), পিরোজপুর ইউনিয়নের আংশিক (জিয়ানগর, ভাটিবন্দর, রতনপুর) এলাকায় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটবে।


এ ছাড়া গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ সোনারগাঁ জোনাল অফিস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।


এ ছাড়া নোটিশে আরো বলা হয়েছে, সংস্কার কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হওয়া সাপেক্ষে দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হতে পারে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. হাসিনার পাসপোর্ট-এনআইডির চিঠিতে জাল স্বাক্ষর

  2. ফের পুরস্কার পেলেন নাজিফা তুষি

  3. মালয়েশিয়ায় পাচারকালে কক্সবাজার সৈকতে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার

  4. যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কতা

  5. সাতসকালে গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

খবর খুঁজুন