BD Highlights
জাতীয়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়

রাজশাহী ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উপকেন্দ্রের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৮ নভেম্বর) সিরাজগঞ্জে ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।


নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এবং নেসকো সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


নেসকো সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাহিরগোলা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর আওতাধীন সব এলাকায় শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।


এলাকাগুলো হলো- বাহিরগোলা রোড, মুজিব সড়ক, ডিসি অফিস রোড, থানা রোড, দরগাপটি বেপারীপাড়া, খান সাহেবের মাঠ এলাকা, আরশীনগর, নতুন পোস্ট অফিস রোড, এস এস রোড, বড় বাজার, বাজার স্টেশন, মোক্তারপাড়া, বানিয়াপট্টি, ১ ও ২ নং খলিফাপট্টি, পৌরসভা রোড, সারঘাট, শিক্ষা অফিস, সদর হাসপাতাল, কালীবাড়ি, গয়লা, একডালা, একডালা পুর্নবাসন, কোল গয়লা, বি, এ কলেজ রোড, ফায়ার সার্ভিস রোড, ভিক্টোরিয়া কোয়াটার, দত্তবাড়ী, দত্তবাড়ী ব্রিজ, কোবদাসপাড়া, রানীগ্রাম, রাণীগ্রাম মধ্যপাড়া, কুশাহাটা, গুণেরগাঁতী, জানপুর জানপুর ব্যাংকপাড়া, বাহিরগোলা গুড়ের বাজার, নতুন ভাঙ্গাবাড়ী, রহমতগঞ্জ, তেলকুপি, ধীতপুর আলাল, বহুলী, শালুয়াভিটা, খোকশাবাড়ী, ফকিরতলা, নলিছাপাড়া ও এর আশপাশের এলাকা।


নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. আজ আবহাওয়া যেমন থাকবে জানাল অধিদপ্তর

  2. শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

  3. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

  4. আইসিসিবিতে জমজমাট তিন মেলা ও প্রদর্শনী

  5. সব প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল, সুবিধা পাবে ১ কোটি ১০ লাখ শিশু

খবর খুঁজুন