► হাতে পর্যাপ্ত টাকা নেই, অথচ প্রয়োজনীয় কোনো দামি পণ্য এখনই কিনতে হবে, এমন পরিস্থিতিতে ক্রেডিট কার্ড হতে পারে সহজ সমাধান। একসঙ্গে বড় অঙ্কের টাকা পরিশোধ না করেও কার্ডের মাধ্যমে পণ্যটি কেনা যায়। পরে নির্ধারিত সময়ের মধ্যে কয়েক ধাপে বা কিস্তিতে সেই অর্থ পরিশোধের সুযোগ থাকে। এতে হঠাৎ বড় অঙ্কের অর্থ জোগাড়ের চাপ কিছুটা কমে।
তবে ক্রেডিট কার্ড ব্যবহারে চাই হিসাবনিকাশ। নির্ধারিত সময়ে বিল পরিশোধ না করলে সুদ, বিলম্ব ফি কিংবা অন্যান্য চার্জ যোগ হতে পারে।
► ক্রেডিট কার্ডের অন্যতম সুবিধা হলো নিরাপত্তা। নগদ অর্থের মতো কার্ড হারিয়ে গেলে পুরো অর্থ সঙ্গে সঙ্গে হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে না। কার্ড চুরি হয়ে গেলে কিংবা অননুমোদিত কোনো লেনদেন হলে দ্রুত কার্ড প্রদানকারী প্রতিষ্ঠানকে জানানো উচিত। তবে নিরাপত্তার জন্য ব্যবহারকারীকেও সচেতন থাকতে হবে। কার্ডের পিন, ওটিপি বা অন্য কোনো গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না।
► বড় কেনাকাটার ক্ষেত্রে ক্রেডিট কার্ডের কিস্তিসুবিধা অনেকের জন্য স্বস্তিদায়ক হতে পারে। কোনো কোনো কার্ডে নির্দিষ্ট সময়ের জন্য কম বা শূন্য শতাংশ সুদে কিস্তির সুযোগ দেওয়া হয়। ফলে একবারে পুরো অর্থ পরিশোধ না করে নির্দিষ্ট সময় ধরে ভাগ করে বিল দেওয়া যায়।
তবে সব কার্ডের শর্ত এক নয়। তাই কেনাকাটার আগে এসব বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া উচিত।
Subscribe to stay up-to-date on all the latest news
0 Comments
Your Comment