BD Highlights
বিনোদন

শাকিবের বিপরীতে কিয়ারা, জল্পনা তুঙ্গে

শাকিবের বিপরীতে কিয়ারা, জল্পনা তুঙ্গে

শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’ ঘিরে দর্শকদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে সিনেমাটিতে নায়িকা হিসেবে কাকে দেখা যাবে, তা নিয়ে চলছে নানা জল্পনা। এবার সেই আলোচনায় নতুন করে যুক্ত হলো বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির নাম। প্রযোজকের রহস্যময় এক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট থেকেই ছড়িয়েছে এই গুঞ্জন।


সম্প্রতি নিজের ফেসবুক পেজে কিয়ারা আদভানির একটি ছবি প্রকাশ করেছেন ‘মোহাব্বাত’-এর প্রযোজক আরশাদ আদনান। ছবিটির সঙ্গে ক্যাপশনে লিখেছেন মাত্র একটি শব্দ-‘নেক্সট’। আর এতেই শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকের ধারণা, হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে ‘কবির সিং’খ্যাত এই বলিউড অভিনেত্রীকে।


প্রযোজকের প্রকাশ করা ছবিটি ‘এসকোয়ার ইন্ডিয়া’র একটি ফটোশুটের। সেখানে কমলা রঙের পোশাক, রঙিন ডোরাকাটা টপ ও বিশেষ নকশার টুপিতে দেখা গেছে কিয়ারাকে। তবে ছবির সঙ্গে দেওয়া রহস্যময় ক্যাপশনই ভক্তদের মনে প্রশ্ন জাগিয়েছে- তাহলে কি শাকিবের পরবর্তী নায়িকা হতে যাচ্ছেন কিয়ারা?


এর আগে আরশাদ আদনান ও হিমেল আশরাফের যৌথ প্রযোজনায় নির্মিত শাকিবের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমাতেও বিদেশি অভিনেত্রীকে দেখা গেছে। ‘প্রিয়তমা’ দিয়ে ঢালিউডে অভিষেক হয়েছিল পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পালের। অন্যদিকে ‘রাজকুমার’-এ শাকিবের বিপরীতে অভিনয় করেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।


এবারও শাকিবের বিপরীতে আন্তর্জাতিক অঙ্গনের কোনো তারকাকে নেওয়ার আভাস আগে থেকেই পাওয়া যাচ্ছিল। এ নিয়ে ভারত ও পাকিস্তানের কয়েকজন অভিনেত্রীর নামও আলোচনায় এসেছিল। তবে প্রযোজকের সাম্প্রতিক পোস্টের পর সব আলোচনার কেন্দ্রে এখন কিয়ারা আদভানি।


যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি প্রযোজক কিংবা সিনেমার সংশ্লিষ্ট কেউ। ফলে কিয়ারা সত্যিই শাকিবের নায়িকা হচ্ছেন, নাকি ‘নেক্সট’ পোস্টের পেছনে রয়েছে অন্য কোনো চমক- তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বিনোদন

সর্বশেষ

সব খবর
  1. হাসিনার পাসপোর্ট-এনআইডির চিঠিতে জাল স্বাক্ষর

  2. ফের পুরস্কার পেলেন নাজিফা তুষি

  3. মালয়েশিয়ায় পাচারকালে কক্সবাজার সৈকতে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার

  4. যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কতা

  5. সাতসকালে গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

খবর খুঁজুন