পাকিস্তানের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ঘিরে অনিশ্চয়তা থাকলেও এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার (১৪ মে) দুই ধাপে আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয় লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। প্রথম দফায় সকাল ১০টায় বিমান ধরেন ১০ ক্রিকেটার, আর দ্বিতীয় দফায় সন্ধ্যা ৭টায় রওনা হন অধিনায়ক লিটন দাসসহ বাকি ৬ জন। সংযুক্ত আরব আমিরাত সফরে বাংলাদেশ দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। সূচি অনুযায়ী, ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ ও ১৯ মে, স্থানীয় সময় রাত ৯টায়। এদিকে দলে থাকা তারকা পেসার মুস্তাফিজুর রহমানের আইপিএলে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলা মুস্তাফিজ আগামী ১৮ মে ম্যাচ খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। বিসিবির একাধিক সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত মুস্তাফিজ আইপিএলে খেলার জন্য বোর্ডে ছাড়পত্র (এনওসি) চেয়ে কোনো আবেদন করেননি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।