ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে স্বাগতিক নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। শনিবার কাঠমান্ডুরদশরথ স্টেডিয়ামে শুরু থেকেই সমানে সমান লড়াইয়ে কেউ কাউকে ছাড় দেয়নি। আক্রমণ প্রতি আক্রমণ নির্ভর খেলা হয়েছে। তবে গোলের আক্রমণ অপেক্ষাকৃত কম দেখা গেছে। তাই গোলের দেখা মেলেনি। মিতুল মারমাকে বাদ দিয়ে গোলপোস্টে সুজন হোসেনের ওপরেই আস্থা রেখেছিলেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। সামনে বিশ্বস্ত তপু বর্মণের সঙ্গে তারিক কাজীর কাজটা সেন্টার ব্যাক পজিশনে। রাইট ব্যাকে সাদউদ্দিন। আর লেফট ব্যাকে খেলেছেন রহমত মিয়া। মাঝমাঠের মূল দায়িত্বে অধিনায়ক জামাল ও সোহেল রানা। ডান দিকে আক্রমণের দায়িত্বে ইব্রাহিম এবং বাঁ দিক সামলেছেন রাকিব হোসেন। গোলের মূল দায়িত্বে সুমন রেজা। কিন্তু সেই গোলের দেখা আর মেলেনি পুরো ৯০ মিনিট জুড়ে খেলা ম্যাচে। যদিও ম্যাচের শুরুতেই অধিনায়ক জামাল ভূঁইয়া বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। জামালের কর্নারে তপুর হেড কোনমতে রুখে দেন কিরণ চেমজং লিম্বু। ফিরতি প্রচেষ্টায় জামালের শট জালে জড়ালেও অফসাইডে বাতিল হয়। ৩০ মিনিটে মানি কুমারের অনেক দূর থেকে নেওয়া ফ্রি-কিকে জুং কারকির হেড শুয়ে পড়ে রুখে দেন সুজন হোসেন। পরে তারিক কাজী বলটি ক্লিয়ার করেন। মিনিট তিনেক পর মানি কুমারের ফ্রিকিকে পা ছোঁয়ানোর কেউ ছিল না। ৩৪ মিনিটে বক্সের বাইরে নেপালকে ফ্রি-কিক উপহার দেন সাদ উদ্দিন। তবে মানি কুমারের ফ্রি-কিক সহজেই আয়ত্তে নেন সুজন হোসেন। ৩৯ মিনিটে রহমতের লম্বা কর্নার কিপার রুখে দিলেও ফিরতি শটে বল পোস্টে রাখতে পারেননি সুমন রেজা। বিরতি থেকে বাংলাদেশ ফিরেছে একটি পরিবর্তন নিয়ে। প্রথমার্ধে নিভে থাকা ইব্রাহিমকে তুলে নিয়ে নামানো হয় শাহ রাইয়ান ইমনকে। ৭২ মিনিটে বাঁ দিক থেকে সুমন রেজার ক্রসে রাকিব হেড করলেও সেটা গেছে অনেক বাইরে দিয়ে। মিনিট চারেক পর বদলি তাজ উদ্দিনে অনেক দূর থেকে নেওয়া শট হাত ফসকেছিল নেপাল কিপারের। তবে সামনে কেউ না থাকায় বিপদ হয়নি। এভাবেই দুই দল আক্রমণ আর পাল্টা আক্রমণ শানালেও শেষ পর্যন্ত গোলের দেখা মেলেনি কোন শিবিরেই। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে একই মাঠে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।