সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে রোববার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের এই ম্যাচে লাল-সবুজ দলের ফুটবলাররা প্রথম থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য বিস্তার করে। ১৮তম মিনিটে নাজমুল হুদা ফয়সালের শট থেকে আসা বলের রিকাউন্ডে গোল করেন আরিফ। ৪ মিনিট পর মানিকের ক্রসে অপু রহমানের হেড গোলরক্ষক প্রতিহত করলেও পরে ফয়সালের শট ডিফেন্ডার ক্লিয়ার করতে পারেননি। ৩৮তম মিনিটে মানিকের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে রিফাত একাধিক দুর্দান্ত গোল করে দলের জয় নিশ্চিত করেন। প্রথমে ৪৬তম মিনিটে, পরে ৬৪তম মিনিটে সাব্বির ইসলামের শটে আসা ফিরতি বল থেকে এবং ৮৮তম মিনিটে অধিনায়ক ফয়সালের পাস থেকে হ্যাটট্রিক পূরণ করেন রিফাত। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে উঠেছে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে নেপাল গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।