শ্রীপুরে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের তেলিহাটি জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১ নং যুগ্ন আহ্বায়ক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম বাচ্চু। টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টি এম জহিরুল ইসলামের সভাপতিত্বে এ খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. বশির আহমেদ কাজল। এ সময় আরও উপস্থিত ছিলেন, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নূরুল আমিন আকন্দ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক শাহজাহান মোড়ল, সদস্য সচিব শহিদুল্লাহ বন্দুকসী, গাজীপুর সদর উপজেলা জাসাসের আহ্বায়ক মো. মুকুল মিয়া, হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান সজল, আনসা টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা নূর মোহাম্মদ, রিপন ফকির, আবুল কালাম প্রমুখ। খেলায় হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজ ধনুয়া উচ্চ বিদ্যালয়কে ৪-১ গোলে হারিয়ে বিজয়ী হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।