চট্টগ্রামের বন্দর থানা এলাকায় সাগরের পার থেকে হাত পায়ের রগ কাটা অবস্থায় শামীম মকসুদ খান জয় (২৬) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে বন্দর থানার আনন্দবাজার এলাকার সাগরপারের কাশবন থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জয় বন্দর আবাসিক এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাড়ি বরিশাল জেলায়। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ¯œাতক সম্পন্ন করেছিলেন। নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান জানান, জয়ের মৃত্যু রহস্যঘেরা। তার দুই হাত ও দুই পায়ের রগ কাটা অবস্থায় পাওয়া গেছে। তবে এটা কি খুন, নাকি আত্মহত্যা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনার রহস্য বের করতে কাজ করছে। এ ঘটনায় তার পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। স্বজনদের বরাতে পুলিশ জানিয়েছে, গতকাল দুপুরে জয়ের মোবাইলে একটি কল এলে তিনি চাকরির সাক্ষাৎকার দেওয়ার কথা বলে বাসা থেকে বের হন। তবে তিনি তার মোবাইল বাসায় রেখে গিয়েছিলেন। এ কারণে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বন্দর থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, রবিবার রাতে কাশবনের ভিতরে রগ কাটা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা টহল পুলিশকে বিষয়টি জানায়। পার্শ্ববর্তী হালিশহর থানার পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবার এসে তার লাশ শনাক্ত করে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।