আজ মধ্যরাতে শেষ হচ্ছে সমুদ্র ও অভ্যন্তরীণ নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা। প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের ডিম ছাড়া নির্বিঘ্ন করতে গত ৪ অক্টোবর থেকে সমুদ্র ও নদীতে মাছ শিকার নিষিদ্ধ করা হয়। গত ২২ দিনে বরিশাল বিভাগে ৮৯৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বরিশাল বিভাগীয় মৎস্য দফতর জানিয়েছে, গত ২২ দিনে বরিশাল বিভাগে তিন হাজার ৫৩১টি অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এক হাজার ৬৫টি। মামলা করা হয়েছে এক হাজার ৩৬৩টি। অভিযানে আট হাজার ৮৩৫ কেজি ইলিশ উদ্ধার করে এতিমখানাসহ দুস্থদের দেওয়া হয়েছে। এক কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ৯০০ মিটার কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়েছে। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে ৮৯৩ জেলেকে। জরিমানা আদায় করা হয়েছে ৪০ লাখ ৩৩ হাজার ৮০০ টাকা। উদ্ধার করা সরঞ্জাম নিলামে বিক্রি করে আয় করা হয়েছে ১৪ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে বরিশালের হিজলা উপজেলায়। এ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গত ২১ দিনের অভিযানে হিজলা উপজেলায় মামলা করা হয়েছে ৪৪৮টি। জেলে আটক করা হয় ৪৪৮ জন। এর মধ্যে ২৯৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও ১৫২ জেলের কাছ থেকে ১২ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এক কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।