BD Highlights
বিনোদন

নজরুল সংগীতের সুরের মূর্ছনায় মুখরিত গুলশান লেকপার্ক

নজরুল সংগীতের সুরের মূর্ছনায় মুখরিত গুলশান লেকপার্ক

প্রেম, বিরহ এবং দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। নিজের অনবদ্য সৃষ্টির মধ্য দিয়ে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছেন কবি। দ্রোহ, প্রেম ও চেতনার কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টিকর্ম উদযাপনে দুই দিনব্যাপী নজরুল উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা।


গুলশান সোসাইটির সহযোগিতায় শুক্রবার গুলশান সোসাইটি লেক পার্কে শুরু হয় এই আয়োজন। উদ্বোধনী দিনে  পরিবেশন করা হয় নজরুলের ২৫টি গান।


সংগীত পরিবেশন করেন ফারাহ দিবা খান লাবন্য, করিম হাসান খান, নাসিমা শাহীন ফ্যান্সী, মৈত্রেয়ী ঘোষ, প্রিয়াঙ্কা গোপ রেজাউল করিম, ওয়ারদা রিহাব, আফসানা রুনা, আফজাল হোসেন, মাহমুদুল হাসান, শাহীন সামাদ, সুমন মজুমদার, মৃদুলা সমাদ্দার, ইয়াকুব আলী খানসহ আরও অনেকে।


আয়োজকরা জানান, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও সংগীতের বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।


উদ্বোধনী বক্তব্যে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতিসত্তার এক অবিচ্ছেদ্য অংশ, সাম্য ও মানবতার প্রতীক এবং অন্যায়, অবিচার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক চিরজাগ্রত প্রতিবাদী কণ্ঠস্বর। তার রচনা আমাদের শিখিয়েছে মাথা উঁচু করে বাঁচতে, মানুষকে ভালোবাসতে এবং সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটি অসাম্প্রদায়িক, মানবিক ও মর্যাদাপূর্ণ সমাজ গড়তে।


শনিবার শেষ হবে দুইদিনের এই আয়োজন। সমাপনী দিনেও পরিবেশিত হবে কাজী নজরুল ইসলামের ২৫টি গান।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বিনোদন

সর্বশেষ

সব খবর
  1. শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়

  2. আজ আবহাওয়া যেমন থাকবে জানাল অধিদপ্তর

  3. শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

  4. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

  5. আইসিসিবিতে জমজমাট তিন মেলা ও প্রদর্শনী

খবর খুঁজুন