বাংলাদেশের চিঠির জবাব কবে দেবে আইসিসি, জানাল বিসিবি
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। বিষয়টি ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের পরিবর্তে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। প্রথম দফার চিঠির পর দ্বিতীয় দফায়ও আইসিসির কাছে মেইল পাঠিয়েছে বিসিবি। তবে সেই চিঠির কোনো জবাব এখনো পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এখন পর্যন্ত আইসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি। তবে প্রয়োজনীয় সব তথ্য ও সংশ্লিষ্ট লিঙ্ক আইসিসিকে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। দ্বিতীয় দফায় পাঠানো চিঠির জবাব কবে পাওয়া যেতে পারে সে বিষয়ে ধারণা দিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, সহজ হিসাবে দেখলে আজ তো দুবাই বন্ধ ছিল। তাই সম্ভবত সোম বা মঙ্গলবারের দিকে জবাব আসতে পারে। আইসিসি একটি অত্যন্ত পেশাদার প্রতিষ্ঠান। তারা সাধারণত আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে কোনো মন্তব্য করে না। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, কলকাতার ইডেন গার্ডেনের পরিবর্তে ভারতের অন্য কোনো ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজন করা হতে পারে। এ বিষয়ে প্রশ্ন করা হলে বিসিবি সভাপতি বলেন, ভারতের অন্য ভেন্যুগুলোও ভারতেরই অংশ। এ ধরনের কোনো প্রস্তাব এখনো আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে আসেনি। ভারতের মাটিতে খেলা নিয়ে বিসিবির অবস্থান যে শক্ত, সেটিও আবারও স্পষ্ট করেছেন তিনি। ভেন্যু পরিবর্তনের বিষয়ে ইতিবাচক সাড়া না মিললে বাংলাদেশ বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, আমরা আমাদের সিদ্ধান্তে অটল রয়েছি। আশা করছি আইসিসি থেকে দ্রুতই চূড়ান্ত কোনো জবাব পাওয়া যাবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।