অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেন। সবশেষ ম্যাচে চার ওভারে ২৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি। তার দল হোবার্ট হারিকেন্স ৩৭ রানে হারিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে। গত মাসে রিশাদ পার্থ স্করচার্সের বিপক্ষেও তিন উইকেট নিয়েছিলেন ৩৩ রান দিয়ে। বিপিএলে না খেলে বিবিএলে গিয়ে রিশাদ যে ভালো করেছেন, তার পারফরম্যান্সই সেকথা বলছে। এদিকে বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলছেন সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী। তিনি রিশাদকে বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী সুপারস্টার বলে মনে করেন। শনিবার সিলেট টাইটান্সের হয়ে সংবাদ সম্মেলনে আসা মঈন বলেন, ‘আমি মনে করি, বিগ ব্যাশে খেলার সঠিক সিদ্ধান্ত নিয়েছে রিশাদ। সেখানে সে আরও বেশি শিখবে।’ রিশাদের বিগ ব্যাশে হোবার্টের হয়ে খেলে শেখাটা বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ, জানালেন মঈন আলী। তিনি বলেন, ‘সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। কারণ সে লেগ-স্পিনার, তরুণ, প্রতিভাবান।’ তার চোখে, রিশাদই বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হতে চলেছেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, রিশাদ বাংলাদেশের পরবর্তী বড় খেলোয়াড়। সে দারুণ বোলার। এখন নিজের জায়গা তৈরি করছে।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।