বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইমাদ ওয়াসিম ও নাসির হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে অল্প রানেই আটকে গেছে রাজশাহী ওয়ারিয়র্স। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা তুলতে পেরেছে মাত্র ১৩২ রান। ফলে জয়ের জন্য ঢাকা ক্যাপিটালসের লক্ষ্য ১৩৩। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে রাজশাহী। ইনিংসের প্রথম বলেই সাহিবজাদা ফারহান স্টাম্পিং হন ইমাদ ওয়াসিমের বলে। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ১৫ বলে ২০ রান করে ফিরলে চাপ আরও বাড়ে, তাকে আউট করেন নাসির হোসেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজশাহী। ৮৫ রানের মধ্যেই ৫ উইকেট হারায় দলটি। একমাত্র লড়াই করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ২৮ বলে ৩৭ রান করেন, ইনিংসে ছিল দুটি চার ও দুটি ছক্কা। ইয়াসির আলী ১৫ বলে ১৩, মুশফিকুর রহিম ২৩ বলে ২৪ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। এসএম মেহরুব শূন্য রানে ফেরেন। শেষদিকে মোহাম্মদ নওয়াজের অপরাজিত ২৬ বলে ২৬ রানে ভর করে কোনোমতে ১৩২ রানে পৌঁছায় রাজশাহী। ঢাকার বোলারদের মধ্যে ইমাদ ওয়াসিম মাত্র ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট। নাসির হোসেন ৩২ রান খরচায় শিকার করেন ২ উইকেট।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।