গাইবান্ধা সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক (২৭) নামের এক র্যাব সদস্য নিহত হয়েছেন। গতকাল রবিবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর আঞ্চলিক সড়কের সাহার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, আবু বক্কর সিদ্দিক ডিউটিরত থাকাবস্থায় রাতে ক্যাম্পে ফিরছিলেন। এ সময় তার আরেক সদস্যের সঙ্গে মোটরসাইকেল যোগে সাহার বাজার পৌঁছান। তখন হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে। এতে ওই ভাঙা ডালের আঘাতে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে থাকা আরেক সদস্যও আহত হয়েছেন। এ বিষয়ে সাদুল্লাপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মন্ডল বলেন, র্যাব সদস্য আবু বক্কর সিদ্দিক (২৭) কে রবিবার দিবাগত রাত ১১ টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, কালবৈশাখী ঝড়ে র্যাবের এক সদস্য নিহত হয়েছেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।