বুলডেজার দিয়ে ব্যাটারিচালিত রিকশা ভাঙার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। সমাবেশ থেকে আল কাদেরী জয়সহ আটক তিন শ্রমিক নেতার মুক্তি ও ব্যাটারিচালিত যানবাহনের জন্য বিআরটিএর অধীনে সমন্বিত নীতিমালা চূড়ান্ত করে লাইসেন্স দেওয়ার দাবিও জানানো হবে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি। বুধবার (১৪ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতে একথা জানান ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন ও সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী। বিবৃতিতে তারা বলেন, নোটিশ বা পূর্ব সতর্কতা না দিয়ে বুলডেজার নিয়ে ব্যাটারি রিকশার ওপর হামলা ও চালকদের বারবার আকুতি সত্ত্বেও গাড়ি ফেরত না দিয়ে ডাম্পিং করা অন্যায় ও অমানবিক। তারা বলেন, গণপরিবহনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মানুষের প্রয়োজনে ও যুগের চাহিদা অনুযায়ী প্যাডেলচালিত রিকশায় ব্যাটারি লাগিয়ে বা ব্যাটারিচালিত যানবাহন বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে অভ্যুত্থান পরবর্তী প্রশাসনের উদাসীনতা সড়কের শৃঙ্খলাকে দুর্বল করেছে। এর দায় ব্যাটারি রিকশা চালকদের ওপর চাপিয়ে তাদের জীবিকার একমাত্র উপায় রিকশা ধ্বংসের মতো অমানবিক ও আর্থিক ক্ষতি সাধনের কাজ করা হচ্ছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।