ধান শুকাতে গিয়ে বজ্রপাতে স্বামীর মৃত্যু, আহত স্ত্রী
কিশোরগঞ্জের ইটনায় ধান শুকাতে গিয়ে বজ্রপাতে নিরোদ দাস (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন তার স্ত্রী। শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের দৈলং গ্ৰামে এ ঘটনা ঘটে। নিহত নিরোদ দাস ধনপুর ইউনিয়নের দৈলং নতুন হাটি গ্রামের মৃত বিষ্ণু দয়াল দাসের ছেলে। স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে বাড়ির সামনে হাওরে খোলা জায়গায় ধান শুকানোর কাজ করছিলেন নিরোধ দাস ও তার স্ত্রী। এমন সময় হঠাৎ আকাশ কালো হয়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিরোধ দাসের মৃত্যু হয়। এতে আহত হন তার স্ত্রী। বজ্রপাতে নিহতের স্ত্রী আহত হলেও তিনি আশঙ্কামুক্ত। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, বাড়ির সামনে হাওরে ধান শুকানোর সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। স্বামী-স্ত্রী একসঙ্গে ধানের কাজ করছিলেন। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, এলাকাবাসীর মাধ্যমে বিষয়টি জেনেছি। ধান শুকাতে গিয়ে একজনের বজ্রপাতে মৃত্যু হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।