BD Highlights
বাংলাদেশ

গাইবান্ধায় বসতঘর থেকে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধায় বসতঘর থেকে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতঘর থেকে লিয়ন মিয়া (১৭) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ হুড়াভায়াখাঁ গ্রামে এ ঘটনা ঘটে। 


নিহত লিয়ন মিয়া ওই গ্রামের সাদা ব্যাপারীর ছেলে। সে রামজীবন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।


পুলিশ ও নিহতের স্বজনরা জানান, লিয়ন মানসিক সমস্যায় ভুগছিল। রংপুরে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসাও চলছিল। শুক্রবার বিকেল ৪টার দিকে বাড়ির পূর্ব পাশে থাকা টিনশেড ঘরে লিয়নকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি জানানো হলে মরদেহ উদ্ধার করে সুন্দরগঞ্জ থানা পুলিশ।


সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়

  2. আজ আবহাওয়া যেমন থাকবে জানাল অধিদপ্তর

  3. শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

  4. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

  5. আইসিসিবিতে জমজমাট তিন মেলা ও প্রদর্শনী

খবর খুঁজুন