BD Highlights
বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন

‎ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী ‘ভুলতা গাউছিয়া পরিবহন’র একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে দ্রুত বাস থেকে নেমে যান চালক, সহকারীসহ সাধারণ যাত্রীরা। ফলে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


‎​শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী সড়কে সানারপাড় বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। বাসে আগুনের ঘটনাটি নিশ্চিত করেন শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. জুলহাস।


​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভুলতা থেকে যাত্রী নিয়ে বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা গাড়ির পেছনের অংশে হঠাৎ আগুন ধরিয়ে দিয়ে দ্রুত বাস থেকে নেমে সটকে পড়েন। আগুনের শিখা ও ধোঁয়া দেখে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। চালক দ্রুত বাসটি সড়কের পাশে থামালে যাত্রীরা হুড়োহুড়ি করে নিরাপদে নিচে নেমে আসেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাসের ভেতরের অধিকাংশ আসন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।


‎​এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুলহাস জানান, যাত্রীবেশে কয়েকজন দুর্বৃত্ত চলন্ত বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে নেমে যায়। চালক ও যাত্রীদের তাৎক্ষণিক তৎপরতায় সবাই নিরাপদে নেমে যেতে পেরেছেন। ফলে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নাশকতা সৃষ্টিকারী দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়

  2. আজ আবহাওয়া যেমন থাকবে জানাল অধিদপ্তর

  3. শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

  4. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

  5. আইসিসিবিতে জমজমাট তিন মেলা ও প্রদর্শনী

খবর খুঁজুন